Friday, September 24, 2010

ছোটগল্প

এক অসফল পরিচালকের আত্মকথা

জগন্নাথ চক্রবর্ত্তী

সত্যি বলতে কি, মাঝেমধ্যে প্রচন্ড রাগ হয়। মনে হয় সব শালা ফালতু; তা সে আমার ঘরের দেওয়ালে টানানো মহান পরিচালক হোন, বা কিছুক্ষণ আগে 'অলি পাব'-এ বসে যার সাথে হেসে হেসে আড্ডা মেরে আসলাম, সেই লোকটা। লোকটা ফ্রি-তে মাল খাওয়াতে চাইল, আর আমিও চুপচাপ বসে গেলাম। গ্যাঁজাল শালা দেড় ঘন্টা ধরে। মাল-টা সিনেমা করবে, ‘অগ্নিপ্রেম’। কোন শালা একটা না-খেতে পাওয়া বা বেশি-খেতে চাওয়া ডিরেক্টর-কে নাকি যোগাড় করেছেঃ সে বানাবে বই, অথচ বই-এর প্রথমে ড্যাব-ড্যাবে লাল গ্রাফিক্সে নাম যাবে নাকি এই শালার। ভাল কথা, আমার কি? নিজের পয়সা নিজে ওড়াচ্ছে, নিজের নাম পর্দায় দেখার জন্যে আর্ট আর এথিক্সের ১০৮ দিয়ে একা একা হলে বসে সিনেমা দেখবে। আর ওই সিনেমা যদি হিট করে যায়, তাহলে তো কথাই নেই- পেট ফুলে আরো বড়লোক হয়ে চারটে মেয়ে নিয়ে ব্যাংকক, বা অন্তত বকখালি যাবে ‘লোকেশন দেখতে’। লোকেশন দেখবে না অন্য কিছু, তা ভালরকম জানা আছে!

ওদিকে আমায় দেখুনঃ আমি শালা ফুল ওরিজিন্যাল তিনখানা স্ক্রিপ্ট নিয়ে ফ্যা-ফ্যা করে তিন বচ্ছর ধরে সবার কাছে ঘুরে মরছি। যার কাছেই যাই, জিজ্ঞেস করে কি কাজ করেছি? আরে, তিন-তিনটে ডিরেক্টর-কে এসিস্ট করেছি, তা হতে পারে সে তিনটে সিনেমার নাম এক ওই সিনেমার ডিরেক্টর-দের ছাড়া কারুর মনে নেই; কিন্তু কাজ তো করেছি!

জিজ্ঞেস করে, নিজের কাজ কিছু আছে কিনা। টিভিতে কিছু করেছি কি? দূর শালা, তাও যদি 'তারা-জলশা'র কোন মহিলা (বা পুরুষ) এমপ্লয়ি-কে পটাতে পারতাম, তাহলেও অন্তত কটা টেলিফিল্ম নামানো যেত। ফিল্ম স্কুল থেকে যারা পাঁচ বছর আগে পাসআউট করেছিল, তাদের অনেকেই এখন কিছু না কিছু করছে। তাদের হয় কোন বান্ধবীর সৎভাই বা কাকুর অবৈধ প্রেমিকার ‘কানেক্‌শন’ আছে কোন চ্যানেলে। কোন এক রগরগে মেগা চালিয়ে তারা বেশ মেগা-সুখে আছে, হয়ত বা মেগার ‘মেক-আপে মেগা সুন্দরী’ নায়িকা-দের সাথেই। ধুর শালা, আমার কি?

চাইলে কি মেয়ে পটাতে পারতাম না নাকি? চেহারা-টা তো এক্কেবারে মন্দ ছিল না। ছিল না যেটা, সেটা হল পকেটের পয়সা। সদাগরি আপিসের চাকরিটা দিয়ে ওই ছাতার ফিল্ম-স্কুলটায় গাঁদা-গাঁদা টাকা ঢাললাম। শিখলাম যত না, তার থেকে বাড় খেলাম অনেক বেশি। এমন ভাব দেখাত, যেন পাস করে বেরলেই শালা বাড়ির সামনে প্রোডিউসার আর নায়িকা-দের লাইন পড়ে যাবে। প্রোডিউসার-রা দান করবে ‘মানি’, শ্যুটিংয়ের শেষে নায়িকা-গুলি দূর করবে শরীরের ‘গ্লানি’।

কয়েকজন এঁচড়ে-পাকা তো কিছু না শিখেই ক্যামেরা-ট্যামেরা ভাড়া করে বাপের পয়সা বা নিজেদের অতিরিক্ত পয়সা খরচ করে প্রফেশনাল ক্যামেরা ভাড়া করে কি সব আঁতেলমার্কা শর্ট-ফিল্ম বানানো শুরু করে দিল। হুজুগে পড়ে ওদের সাথে সাথেও ঘুরলাম কিছুদিন। ওঃ সে কি উৎসাহ ওদের। ফিল্ম ফেস্টুতে পাঠাবে, আর ওদের স্থির বিশ্বাস ফেস্টুতে ওদের ছবি এক্কেবারে ফার্স্ট প্রাইজ বাগাবেই। কোন শালা আটকাতে পারবে না! যে ক্যামেরাম্যান-টাকে হায়ার করত ওরা (সে ব্যাটা এখন কোন এক ‘সেন’ না ‘ঘোষ’-এর লেজুড় হয়েছে), সেই সুমন সাঁতরা-ও উৎসাহের সাথে বলে যেত, ‘হ্যাঁ হ্যাঁ দাদা, আপনারা চালিয়ে যান। ওফ্‌ফ্‌ কি শট হচ্ছে এক-একটা। এক্কেবারে 'কুর্‌সাওয়া-কুর্‌সাওয়া'’ কুরোসাওয়া কোন ছাড়, ওর থেকে ভাল শট আমরা স্কুল পালিয়ে দেখা প্রদীপের সিনেমায় অবধি দেখেছি। কিন্তু এরা তখন সবাই ‘কুর্‌সাওয়া’ হবার লোভে অন্ধ। সুমন সাঁতরা লোকটা যদিও এখন ওই বিশিষ্ট সেন বা ঘোষের সাথে চুটিয়ে কাজ করছে। ক'দিন আগে বেড়ালের ভাগ্যে একটা জাতীয় পুরস্কারের কথাও কানাঘুষোয় শোনা যাচ্ছিল। 

আমাকেও কয়েকটা শর্ট ফিল্ম বানাতে বলেছিল ওরা। ‘আররে, এটা তো একটা ইনভেস্টমেন্ট’ অমর্ত্য বলেছিল, ‘লং-টার্মে দেখবি ফাটাফাটি রিটার্ন দেবেই’

অমর্ত্য এখন ফিল্ম-এর ভূত মাথা থেকে নামিয়ে স্টক ব্রোকার হয়েছেঃ অবশ্য এটা ওর কথা শুনেই আমার বোঝা উচিত ছিল।

হুজুগে পড়ে প্রায় পনের হাজার টাকা খরচ করে একখানা হ্যান্ডিক্যাম কিনেছিলাম আমি। সেটা ওই ফিল্ম স্কুলে ভর্তি হবার মাস চারেকের মধ্যেই। টাকাটা দিয়েছিল মা। বাবার তো এসবে কোনদিনই সেরকম মত ছিল না। তাও নিজের পয়সাই জলে ফেলছি দেখে কোনদিন খুব বেশি কিছু বলেননি। মাকে যেদিন বলেছিলাম, ‘ক্যামেরা কিনব, সিনেমা করব’, মা বেশ ভয়ার্ত চোখেই জিজ্ঞেস করেছিল, ‘সে তো অনেক টাকা, না?’

বাবার কাছে গোপন করেই মা'র দুটি সোনার চুড়ি বেচে হ্যান্ডিক্যাম-টা কিনেছিলাম। মা সেদিন হেসে, দুঃখ না করেই বলেছিল, ‘তুই তোর একটা বই-এ দেখাসঃ মা ছেলেকে চুড়ি বিক্রি করে ক্যামেরা কিনে দিচ্ছে। দেখবি, দর্শকের খুব ভাল লাগবে’। মুখের ওপর না হলেও সেদিন মনে মনে ভেবেছিলাম, ‘ধুর, এ তো একখানা কমার্শিয়াল সিনেমার প্লটলাইন হয়ে গেল। আমি কি থোড়েই কমার্শিয়াল সিনেমা বানাবো নাকি?’

যেদিন এক ফিল্ম স্কুলের বন্ধু অমিত-কে বলেছিলাম যে হ্যান্ডিক্যাম নিয়ে শর্ট ফিল্ম করব, সে হেসে বলেছিল, ‘তুই পাগল নাকি? হ্যান্ডিক্যাম-এর লো-রেজলিউশন ছবি প্রোজেক্‌শন করলে তো ছবি ফেটে একাকার হয়ে যাবে। ওতে কোন ‘প্রফেশনাল’ কাজ হয় নাকি? যদি তোর ফিল্ম-টা কোন ফেস্টুতে সিলেক্ট হয়, তাহলে ওরা কি করে সেটা দেখাবে বলত?’ অমিত এখন একটা বই করছে, ‘অশান্ত প্রেম’। জানি না সেটা কোন ফেস্টুতে সিলেক্ট হবে কিনা। আর কিছু না হোক, শালার-টা অন্তত ‘পেশাদার’ ফিলিম হবে!

এই প্রফেশনাল/পেশাদারিত্বের ব্যাপারটা ভাল করে বুঝতেই আমার সময় লেগে গেল পাক্কা পাঁচ বছর। তাও বোধহয় এখনো পুরোপুরি বুঝিনি। নাহলে নিশ্চয়ই কোন প্রোডিউসারের বউ-কে সপ্তাহে একদিন ‘এন্টারটেন’ করতে চলে যেতাম। তিনি তার স্বামীকে বলে একটা হিল্লে করাতেন।

মাঝে বম্বের একটা লোকের সাথেও আলাপ হয়েছিল। ফিল্ম স্কুল থেকে পাসআউট করেই দিন দশেকের জন্য বম্বে যাই। সদাগরি আপিসের চাকরিটা ছেড়ে দিয়েছি তত দিনে। সেখানে হাঁ-ভাতের মতন ক’দিন এ-স্টুডিও সে-স্টুডিও চক্কর মারার পর লোক-টার সাথে আলাপ হয়। সাহিত্যের ছাত্র ছিলাম, লেখালেখি করতে ভাল লাগে শুনে শালা একদিন তার বাড়িতে দেখা করতে বলল। গোরেগাঁওন-তে মাল-টার বিশাল ফ্ল্যাট, একাই থাকে- তবে ঘরের ইতিউতি মহিলাদের পোষাক ছড়ানো, যার মধ্যে অন্তর্বাসের প্রাধান্য লক্ষণীয়। অবশ্য লোকটা মন্দ নয়। মাল খাওয়াল- এক্কেবারে ইম্পোর্টেড। প্রভূত আদর-যত্ন করল। আমার স্ক্রিপ্টের কিছু আইডিয়া শুনল, আর বলল বম্বে চলে আসতে পাকাপাকিভাবে। অবশ্যি এর দুদিন পরে কলকাতা থেকে খবর গেল বাবা মারা গেছেন। তারপরে আর বম্বে যাওয়া হয়ে ওঠেনি। ওই মাল-টা এরপরে দুটো বই করে, যার মধ্যে প্রথম বইটার সাথে আমার একটা আইডিয়ার ভীষণ মিল। আর পরেরটা একটা ইংরিজি ছবির ফ্রেম-বাই-ফ্রেম কপি। দুটোই মাঝারি মানের হিট করলেও শালা তার ক’দিন পরেই তার ১২ বছরের ঝি-কে সিনেমায় নামানোর নামে রেপ করার অভিযোগে শ্বশুরবাড়ি যায়। এরপর লোক-টা আর প্রোডিউসার পেয়েছে বলে জানি না।

কয়েকটা ওই চোলাইয়ের ঠেকের মতন গজিয়ে ওঠা প্রোডাকশন হাউসেও যাই। ওখানে আবার মাল খাওয়ায় না, ‘সোডা’ দেয়। মেক-আপ মারা সুন্দরী সুন্দরী রিসেপশনিস্ট-রা বসে বসে টেলিফোনে ইংরিজি ঝাড়ে। এসি ঘরে বসে পয়সা ভিক্ষে চাওয়ার একটা আলাদাই মহিমা আছে। দাদা, ৭৫ লাখ দিনঃ মাইরি বলছি লস খাওয়াব না। এক্কেবারে ছেঁড়া জুতোটার দিব্যি।

কিন্তু ওই ছেঁড়া জুতোকে কেউ কখনো ৭৫ লাখ দেয় নাকি? হলও বা তোমার ওয়ান-লাইনার ‘রিভেটিং’, বা সিনপ্সিস, ‘ইন্ট্রিগিং’। ইংরিজি প্রশংসা ভুয়োসি এলেও, ওইসব হাউসে ছেঁড়া জুতোয় গেলে শিকে ছেঁড়া অসম্ভব। তবে ওই সব ছেঁড়া জুতো পর্দায় দেখালে লাখ-টাকা। ড্যানি বয়েলের শ্বশুর এসে হাত ধরে কান, ভেনিস নিয়ে যাবেঃ তাও বিজনেস ক্লাস-এ। যেখানে নাকি এয়ার হোস্টেস-দের পেছনে চিমটি কাটলেও তারা হেসে বলে, ‘উড ইউ লাইক সামথিং, স্যার?’

প্লেনে আমিও চড়েছি। দু’বার। প্রথম যেবার ওই মনোজ বাড়ুজ্যের সঙ্গে হায়দ্রাবাদ গেলাম একটা ৭০ হাজারের গান শ্যুট করার জন্যে। আর দ্বিতীয়বার গেছিলাম দার্জিলিং, মানে ওই বাগডোগরা। ‘জন্ম-মৃত্যু’ বই-য়ের একটা গান এবং তিনটে সিন শ্যুট করার ছিল। ডিরেক্টর ছিল শ্যামল দাস। মাল-টা আউটডোরে রোজ রাত্রে সিনেমার নতুন নায়িকা-কে নিয়ে শুতে যেত। আমাকে একদিন নেশার ঘোরে বলেছিলঃ ‘তুইও করবি রে শালা, চিন্তা করছিস কেন? মাল ফেলবিঃ তোকে শালা পুরো পোর্টফোলিও আলবাম বের করে দেবে। যাকে ইচ্ছে চুজ্‌ করবি, নো চিন্তা! শালা কি ছবি একেকটা, মাইরি... কি বলব... দেখলেই অর্ধেক কাজ হয়ে যাবে’

দার্জিলিং-এই আমার আলাপ হয়েছিল ওর সঙ্গে। মেয়েটার নাম-টা ঠীক মনে পড়ছে না... এখন মোটামুটি নামকরা নায়িকা হয়েছে। আমার হ্যান্ডিক্যামে মেঘে-ঢাকা লাজবতী কাঞ্চনজঙ্ঘা-কে মনের জোরে বে-আব্রু করার ব্যর্থ চেষ্টার প্রতিবাদ করে বলেছিল, ‘ক্যামেরা দিয়ে বুঝি আপনারা আজকাল মেঘ-ও সরিয়ে দিতে পারেন?’

অন্য কেউ হলে হয়ত আমি মনে মনে উত্তর দিতাম, ‘ফটোশপে যদি আপনার জামা-কাপড় সরিয়ে দিতে পারি তো এই মেঘ কোন ছাড়?’

কিন্তু আমি সে উত্তর চিন্তা করতে পারিনি। কেমন একটা বাধো বাধো ঠেকেছিল। ওই অনেকসময় অন্যদের বলা ‘ভাল ছবি’ দেখতে গেলে যা হয় আরকি! প্রবল ইচ্ছেতে ভাল লাগাবার চেষ্টা করলেও যেমন ভাল লাগানো যায় না, তেমনি তার সম্বন্ধে কোন কুরুচিকর মন্তব্য মাথায় আনতে গিয়েও আমি আনতে পারিনি। অবশ্য এখন পারি। মেয়েটি শ্যামল দাসের বই-তে সফ-অভিনেত্রী হিসেবে থাকলেও ডিরেক্টরের বেডরুমে কিছুদিন পরেই প্রধান জায়গা তৈরি করে নেয়। সেই প্রসঙ্গে ওকে পরে জিজ্ঞেস করাতে খুব সোজা একটা উত্তর দিয়েছিল, ‘তুমি ডিরেক্টর বা প্রোডিউসার হলে তোমার ঘরেও যেতাম’

গত বছর যখন মা-র শরীর খারাপ হয়, আমি সুশান্ত রক্ষিতের সঙ্গে দেখা করি। মাল-টার সঙ্গে আমার ‘বসে মাল খাই’ গোছের বন্ধুত্ব না থাকলেও লোক-টা একসময় আমার একটা ইউনিটের এক্সেকিউটিভ প্রোডিউসার না কি যেন ছিল। ইউনিটেই ওর সাথে পরিচয় হয়। তবে ছবি শেষ হবার পর আর যোগাযোগ করা হয়নি। অবশ্য দেখা দিতেই চিনল, হেসে বসতে বলল তার কসবার ছোট্ট অফিসে, দেওয়ালের রঙ নীল। উড়ো পথে শুনেছিলাম লোকটা একজন ভাল স্ক্রিপ্ট-রাইটার খুঁজছে। তাকে একটা স্ক্রিপ্টের আইডিয়া শোনাতে বেশ উৎসাহও দেখাল। বিকেলে তার বাড়িতে যখন 'ভাল করে কথা বলতে' গেলাম, সে সরাসরি জিজ্ঞেস করল আমি কত চাই।

মাল-টা আমার স্ক্রিপ্ট নিয়ে ছবি করবে, আর শালা আমারই নাম দেবে না। বলবে নাকি সে নিজে লিখেছে। যখন মনে মনে ওকে কত রকমের কাঁচা খিস্তি দেওয়া যায় চিন্তা করছি, কেমন একটা মাচা কমার্শিয়াল-মার্কা সিনেমার টার্নিং-পয়েন্টের মতন মা-র মুখটা মনে পড়ে গেল। ব্যাকগ্রাউন্ডে যেন বেজে উঠল সেই আদ্দিকালের বস্তাপচা সানাই-এর করুণ সুর, যেগুলো শুনে স্বপন সাহার সিনেমার দর্শক হল-এ চোখের জল মুছত। কেমন একটা ৯০ দশকের প্রসেনজিৎ চাটুজ্জে-স্টাইলে করুন মুখ করে সেদিন চল্লিশ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরেছিলাম। মা’কে সুস্থ করে ঘরে আনার পর যদিও তাকে এই গপ্পো-টা শোনানো হয়নি; হলে নির্ঘাত বলত ‘এই নিয়ে ছবি কর। দর্শক খুব পছন্দ করবে’ আর আমিও মনে মনে মুচকি হেসে বলতাম, ‘ধুর, এ তো পাক্কা কমার্শিয়াল সিনেমার প্লটলাইন হয়ে গেল। আমি কি থোড়েই ওই বস্তাপচা কমার্শিয়াল সিনেমা বানাবো নাকি?’

আমি তো বানাবো 'ভাল' সিনেমা। যেগুলোতে থাকবে অসাধারণ সব সাবলিমিনাল মেসেজ, যা ইন্টেলেকচুয়াল দর্শক ছাড়া ধরতেই পারবে না। যেগুলোর শ্যুটিং-এর সময়ে ডিরেক্টরকে খুশি করতে তার হোটেল রুমের সামনে নায়িকা-দের লাইন পড়ে যাবে। যেগুলোর ভাবনায় থাকবে ফ্রয়েডিয়ান 'তত্ব' এবং সুরিয়ালিস্টিক 'পাগলামি'র এক অনন্য সঙ্গম, যেখানে ড্রিম এবং রিয়ালিটির বিবাদ ঘটিয়ে সিনেমা-জগতে রেভোলিউশন এনে দেব আমি। যার শ্যুটিং-এর প্রতি রাতে ড্রিঙ্ক করে বাওয়ালি করে পরদিন সকালে বলব, ‘সব মহান ডিরেক্টর ও অভিনেতারাই ড্রিঙ্ক করত’। যে ছবির ভাবনা এমন উচ্চ হলেও সঙ্গে এন্টারটেইনমেন্ট-ও থাকবে ষোল আনা। যাতে কমার্শিয়াল এবং ক্রিটিকাল – দু’ধরনের বাহবাই পাওয়া যায়। পাম ডি-ওরের সাথে আনন্দলোক পুরস্কার পেয়ে রেকর্ড করবে আমার সিনেমা। আর কোন নামী ফিল্ম ম্যাগাজিনে আমার ছবি-তে দেখানো নগ্নতার ‘এস্থেটিসিজ্‌ম্‌’ নিয়ে ইয়াব্বড় একখানা ক্লাস টেনের ইতিহাসের উত্তর লিখবেন শমীক বন্দ্যোপাধ্যায়, বা ম্যানোলা ডার্গিস।

এক্কেবারে প্রফেশনাল হয়ে যেতে পারলে লাইফে শালা কোন সমস্যা থাকবে না আর। কিন্তু প্রফেশনাল হওয়া-টা যে এত পার্সোনাল একটা ব্যাপার, সেটা বোঝার পর থেকেই ওই শব্দটা কেমন যেন খিস্তির মত শোনায়। প্রফেশনালি রামের পেছনে লক্ষণ-কে ‘মাতৃমাত্রায়’ খিস্তি মারতে হবে। মাতাল হয়ে বাওয়ালি করতে হবে ওই ছোঁকছোঁকে লোকগুলোর সঙ্গে। কয়েকটা এ-মার্কা জোক্‌স্‌ বলতে পারলে তো কথাই নেই! প্রোডিউসারকে ছলে বলে কৌশলে, বা নিতান্তই মাছ ধরার টোপ গিলিয়ে তাদের সিন্দুক ফাঁক করতে হবে! আঁতেল প্রোডাকশন হাউসে স্যুট-বুট পড়ে, বার্গম্যান, ত্রুফোর দোহাই দিয়ে গোছাতে হবে জাল। পারব... কোনদিন কি পারব না? নিশ্চয়ই পারব। হয়ত একটু সময় লাগবে। কিন্তু বেঁচে থাকতে তো পয়সা চাই... সে শূয়োরের বাচ্চা তো প্রোডিউসারের মতোই বেপাত্তা। 

অলি পাব-এ অবশেষে মাতালরা এক এক করে পাততাড়ি গোটাচ্ছিল। সবাই এখানে কর্মঠ, কাল সকালে 'কাজ' আছে তাদের, সন্ধ্যায় এসেছিলও 'কাজ' সেরে... আমারই 'কাজ' নেই। বিল পেমেন্টের সময় আমার সন্ধ্যার স্পনসর আধো-আধো সুরে বললেন যে তার ঠীক করা সেই 'বেশি-খেতে-চাওয়া' ডিরেক্টর নাকি প্রচন্ড ঝোলাচ্ছে। তার একটা বিশ্বাসী এবং কর্মঠ লোক চাই, আর সেই লোক নাকি আমি। 

হোক প্রোডিউসার বেপাত্তা, না হয় একটা বই ওই ঘোস্ট-ডাইরেক্ট করেই কাটিয়ে দেব। না খেতে পেলে তো এমনিতেই মরে ভূত হয়ে যাব। জ্বলজ্বলে গ্রাফিক্সে নাম না হয় শালা ওই অকর্ম্মা ঢেঁকিটারই গেল। আমার কি? আমার তো পয়সা পাওয়া নিয়ে কথা। গিল্ডের কার্ড-টা যে খেটেখুটে করিয়েছিলাম, সেটারও তো দাম আছে! না হয় এসিস্ট করব আরও দুটো ছবিঃ 'বন্দুক' আর 'প্রিয়া তুমি কে?'। তারপর সবার সাথে ‘মাল-খাওয়া বন্ধু’ হয়ে যাওয়ার পর সবাই যখন আমায় চিনে যাবে, সবাই যখন যেচে কাজ দেবে... তখন তৈরি করব আমার মনের মতো ছবি। দেখব শালা কোন ব্যাটা প্রাইজ না দিয়ে থাকতে পারে!

শুধু তদ্দিন মা বেঁচে থাকলে হয়। মা মাঝেমধ্যেই জিজ্ঞেস করে, ওই হ্যান্ডিক্যামে তৈরি করা বই তাকে কবে দেখাবো... কিন্তু ওই সিনেমা তো আবার শালা প্রফেশনাল হবে না!

-----------------------------------------------------------------------------------------------

(বলাই বাহুল্য, গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক, যদিও তারা বেশ কিছু সত্যিকার নাম-না-জানা চরিত্র থেকে অনুপ্রানিত।)



Sunday, August 1, 2010

“নাটুকের” সেকাল-একাল

স্বভাবে নাটুকে হলেও আমি সেই অর্থে খুব বেশিদিন আগে নাটক দেখা শুরু করিনি। অবশ্য বাবা-মা ছোটবেলায় একবার একটি নাটক দেখাতে নিয়ে গেছিলেনঃ উত্তম মঞ্চে। বিখ্যাত সেই নাটকের নাম ছিল ‘নহবত’।


তরুন কুমার অভিনীত সেই নাটকের স্মৃতি আজ এই এত বছর পরে আমার খুব বেশি নেই (কি করে থাকবে… প্রেমিকাদের নাম-ই ঠিকঠাক খেয়াল থাকে না), তবে মনে আছে সেই নাটকের এক চরিত্র কিভাবে যেন আমার ছোট মাসীকেও ‘part of the act’ করে তার নহবত দেখার স্মৃতিটিকে উল্লেখযোগ্য করে তুলেছিলেন।


যখন ক্রমে বড় হই এবং নাটকের বিষয়ে মনে কৌতুহল জন্মাতে শুরু করে, তখন আমার প্রথম উপলব্ধিই হয় অনুশোচনার। উৎপল দত্তের অভিনয় ছায়াছবিতে দেখে আন্দাজ করতে পারি তিনি কতটা দাপটের সাথে স্টেজ কাঁপিয়ে বেড়াতেন, এবং অনেকের মুখে বিজন চক্রবর্তী, শম্ভু মিত্রদের কথা শুনেও মনে হতে থাকেঃ ‘নাঃ জন্ম নিতেবড্ড দেরি হয়ে গেল দেখছি!’ সিনেমা স্টার-দের বিষয় যে ব্যাপারটি হয় না (DVD, TV-র দৌলতে), সেই জিনিসটিই এই বিখ্যাত, অথচ আপাত-অপরিচিত নাট্যাভিনেতাদের ক্ষেত্রে একটা Mysticism তৈরি করে।


তবে উৎপল বাবুর প্রায় সমগোত্রিয় যে লেখক/অভিনেতা বাংলা স্টেজে একের পর এক Masterpiece রচনা করে গেছেন, সেই মনোজ মিত্রের একটি নাটক (যা নেই ভারতে) দেখার সুযোগ ঘটে যায় গত শুক্রবার। মনোজবাবুর অসাধারণ অভিনয়-দক্ষতা নিয়ে একটা ধারণা ছিল বাঞ্ছারামের বাগান থেকে (যেটি তারই লেখা নাটক ‘সাজানো বাগান’ থেকে তপনবাবু “ফিল্মায়ণ” করেন)। তবে সামনাসামনি স্টেজে এই কিংবদন্তী-কে দেখা সত্যি এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা।


আরো একটি ভিন্ন অভিজ্ঞতা হয় তার পরের দিন, শনিবার ‘ব্রাত্যজনের রুদ্ধসংগীত’ দেখতে গিয়ে। দেবব্রত বিশ্বাসের জীবনির ওপর লেখা এই নাটক-টি একালের সবচেয়ে বিখ্যাত নাটক-গুলির অন্যতম। তাই তো তাদের ৫৪ তম পারফরমেন্সেও একাডেমির বাইরে থাকা পোস্টারের গায়ে একদিন আগেই ‘প্রেক্ষাগৃহ পূর্ণ’ তকমা পড়ে যায়। এই সুলিখিত (এবং ব্রাত্যবাবুর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়ঃ controversial) নাটকের মূল আকর্ষণ নিঃসন্দেহে দেবব্রতবাবুর ভূমিকায় দেবশঙ্কর হালদার। অল্প কথায় বলা যায়, তার মতন বিশ্বাসযোগ্য (বা বলা ভাল, ‘নিঁখুত’) অভিনয় স্টেজে তো বটেই, হাজার টেকে ক্যানবন্দি হওয়া রুপোলি পর্দায়ও খুব বেশি দেখবার সুযোগ পাইনি।


বাংলা থিয়েটার নিয়ে এখনো বহু লোকের মধ্যে একটা ধারণা আছে যে এই শিল্প-টি ‘পড়তির দিকে’। লোকজন ভিড় করে না, তারা আর নাটকে ইন্টারেস্টেড নয় ইত্যাদি ইত্যাদি। কথাটা কিছু অংশে সত্যি, সেটি অস্বীকার করবার জো নেই, তবে এই “মৃত”শিল্পে যদি আরও কয়েকটি দেবশঙ্কর হালদার চলে আসেন, এবং হাইপ-তৈরি করবার মতন কিছু লেখক, তাহলে নিঃসন্দেহে এই ‘superior’ শিল্প আবার কলকাতার একটি প্রধান বিনোদনে পরিনত হবে। উৎপল দত্ত, মনোজ মিত্রদের পরেও তাদের symbolic baton-টি বোধহয় ঠীক লোকেরাই এগিয়ে নিয়ে চলেছে। টাকার অন্তহীন খোঁজে (পড়ুনঃ তারার ‘অন্তহীন’ খোঁজে) নির্লজ্জ product placement ছাড়াও যে সত্যিকারের ‘শিল্প’ তৈরি করে বেঁচে থাকা যায়, সেটি কলকাতার যে কোন নাট্যগৃহে আড়াই ঘন্টা কাটালেই যে কোন কলকাতাবাসী বুঝতে পারবে।

Tuesday, June 29, 2010

Making of Role Play: A Satire

I can see that the last blog I wrote was sometime this April. And that was my first film! (So, technically, NOT a blog entry: I mean to qualify as a blog entry, it has to be in writing, besides being long and boring...) And I had so many things going on, so many things to waste my precious time slamming the keys of my keyboard about. To start off, I have a shitload of things to narrate about the experiences of making my first film (I mean, whether or not I become the next Satyajit Ray, or a bank employee, or the owner of a shanty tea-stall, this will always be my first film), about how Sumonjit (Well, JIT for his 'online' buddies; and I AM his online buddy. Yes, in real life, he's a confusing mess of bits and bytes too. So I frankly don't know what he really looks like!) and I went location-hunting in the nostalgic goli-ghujis of North Calcutta (Sovabazar, to be precise), and after a long phase of hopes and heartbreaks, the two of us stumbled upon a quintessential 'bonedi bari', ready with enough props to make a remake of 'Jalsaghar'. As is the case with JIT (he always gets excited. You say, 'Oi dekh, surjo dubche' and he might start jumping up and down with excitement!), he got tremendously excited, seeing the jharlonthon, and the aramkedara, and the great windows of the place.

Our host, or rather, the owner of the mansion, or the owner-to-be, anyways, turned out to be a wannabe actor (Prithwijit Seth... you might wanna remember that name), and he was very forthcoming as far as permissions for using the back of their house was concerned. There IS, however, another inside story here, a preeetty funnny one, but I can't narrate that here!

Anyways, we started work two days later. And no, I really don't remember the date... sometime in March, of course. (Yes, I know... I should maintain a work diary or something. But you see, I'm too lazy to use a diary regularly anyways) I had already snared JIT with my words and assurances, convincing him to play one of the leads in my film. However, I was also in search of another lead, and my search forced me to hatch another evil plan, one that involved one of my film school buddies.

I knew Somnath was a good actor, maybe not exactly a Marlon Brando, but he can easily give many 'stars' a run for their money. However, I wasn't sure HOW he would react IF I asked him to act. So I put my 'EVIL' plan into action and texted him the day before: 'Hey, we are shooting a short with some of my friends tomorrow, you wanna come watch?' and since he had a break from work the next day, he was like, 'Ya, sure... why not?'. Well, you could guess how shocked he was when, the next day, I asked him to act! But being a sport (and a good guy. YES! I don't say that about people much. But he IS a good guy!), he readily agreed without much begging on my part... little did he know how I was about to make HIM beg (Don't blame me, it was in the script!) HA HA HA (See, now that's my EVIL laugh... Still needs some work to be done, na?)

The shoot, which was supposed to be completed in a day, took three days to complete, and it spanned over nearly ten days, and I forced my actors NOT to shave during this time, and I even made them bleed (not intentionally, no! JIT got injured on his own! I swear I had nothing to do with it). I bled myself too, on the very first day, in fact! And now you know making films isn't a filmy business... it involves a lot of khoon-paseena on our part! Real blood, not tomato puree.

I guess the most important aspect about this movie-making venture of ours was some important lessons that I learnt. (There you go, I'm back on the didactic wagonwheel) You see, some guy called Orson Welles once said, 'A film is made on the edit table'. And frankly speaking, I didn't know what he meant before making this little 'film' of mine. Within an hour of starting the shoot, after the half-baked shot division appeared to be more of a hindrance than a help (Well, I blame myself for that!), I was taking shots, picturing exactly the way I would want it when I sat down to edit the thing on my computer later. It wasn't a 'clever' move on my part, no! It was basically a desperate attempt to speed up things! Frankly, I nearly ditched my shot division... and boy did it work! Almost like magic, things started looking a lot easier thereon. It was no longer a confusing bhool-bhoolaiya but a nicely furnished airport terminal with BIG signs.

The shooting part itself is a lot of fun, IF you can stay relaxed, that is! I must carry a joke book with me the next time I go for a shoot (which I am directing). One can have a lot of fun with his/her co-workers, whether or not they are your bosom buddies. I mean, I had known JIT (properly, offline) for around six months, before the shoot. And in Somnath's case, it was around three. But three months hence, I can say for sure that they've become much better friends of mine than they were then. As they say, 'sharing disasters together brings people closer'. I guess, so does sharing the experiences of a shoot, so what if the length of the film is just 15 minutes?

Signing Off,
(Boy, I haven't typed Signing Off in a while!)
              -Jagannath (Jesse)

Monday, April 5, 2010

Role Play : A Satire

My First Short Film



A man who is busy wooing the love of his life is rudely interrupted by a strange beggar, who might not be all he appears to be.






Film: Role Play - A Satire

Release Date: April 5, 2010
Directed by: Jagannath Chakravarti
Cast: Somnath Chakravarty, Sumonjit Sarkar


Monday, March 8, 2010

JOURNAL OF A PSEUDO-INTELLECTUAL YOUNG MAN:


Art – On the Art of writing for the masses!


It is often regarded by people in general, that art- the sublime, transient form of it, is one of the most difficult goals to achieve for someone interested, professionally or “passionately”, in the 'arts'. With that popular notion comes another interesting conundrum – A mass condemnation of ‘the literates’ of any form of art aimed for a group which is (allegedly) less mature, less intelligent and less ‘intellectual’ than the other. The ‘art’ created for ‘them’ ceases to be ‘Good art’.


As someone trying to delve a little artfully into the ‘arts’ myself, I have always been fascinated with the sublime, the transient (Although I cannot say I have not occasionally indulged in the ‘base’ for momentary pleasures) form of art that is in abundance if one knows where to look for it. I was enthralled by the works, the magic realism of Salman Rushdie, mesmerized by the lush contours of a Van Gogh brushstroke, awestruck by the subtle genius of Ray’s ‘Pather Panchali’ where the silent sliding of a bangle down a woman’s arm so vocally signified the crumbling of the entire notion of family and ‘assumed reality’.


I have been inspired by those nuances, I cannot deny that. And as a young man suffering from the all-too-common ailment of intellectual virginity, I probably tried, sometimes consciously, to imitate or simply, to get inspiration from those works to compose others that I could call ‘mine’ and hoped that they would be accepted as ‘Good art’ sometime in the future.


While there are drawbacks and moments of terrible doubt even during a supposedly routine task of ‘imitation’, this banter is not meant to be a commentary or a guide to achieving the perfect imitation, partly because I have not managed to achieve it in the first place.


This piece is about the drawbacks I am presently facing, trying to do something that can be termed as the ‘exact opposite’. Trying to break into a trade that has somehow shed the ‘reputation’ of having ‘no reputation’, thanks to the masters that contributed to its spiritual upliftment during the past century, I had undertaken an attempt to ‘imitate’ (again) the base, the populist form of the popular art that have been accepted and is being accepted day in and day out amongst consumers across race, creed and culture… more precisely, by the ‘less intellectual’ masses.


And it all started after I ‘completed’ something meant to be ‘Good art’; at the end of which, I ran through the entire creation and sighed in satisfaction, ‘It was as I had pictured it to be!’ There had been some complications which arose during its dawn as well, but at this juncture, I must say that I had been able to surpass them with considerable ease.


It was an entirely different case with the populist form.


I struggled harder, had to employ my intellect more to create what would ultimately be regarded as the intellectual masses as ‘base Art’. And I still had not been able to complete it, and there was still a nagging doubt, a small voice that said ‘This cannot, will not be popular’. I had been browsing through, religiously like a heretic, through the populist works that are considered the benchmarks in ‘base Art’, practically to no avail.


The inception of this ‘base Art’ was a fairly easy task. It was ‘ripped off’ as is majority of ‘base Art’ from an external source and tweaked to satisfy the whetting appetites of the target masses. The bedrock was established with such considerable ease that I basked in the glory of assumption, ‘creating base Art is indeed: child’s play!’


But the complications started piling up as the work proceeded in its usual course. Braindead moments, Writer’s blocks galore, Desultory moments of uncertainty later, I was left with no alternative but to write about my quandary, and hope to retrieve some sort of solution from the fountain of words describing my plight.


Now that my task is finally complete, I realize, tending to a wounded ego, how wrong I was in my assumption of the ‘creation’ of ‘base Art’. Even taking a pre-existing form and molding it into something quite different takes a lot of effort and mind-racking on the part of the creators and it is, by no means, simply restricted to what a child with a bad memory might do in an examination!


I admit defeat; and having completed this particular endeavor, resolve not to employ my molding prowess to any project… until a dire need to do the same arises, of course!


[This writing is, by no means, autobiographical. This is written by a young man, around 20, who is too shy to have his own blog and at the same time, wanted to 'reach some people' - however few that might be! So I decided to help him. Once again, I have not written this, and I do not share his views!

Signing Off,

-Jagannath (Jesse)]

Friday, September 4, 2009

BACK TO SCHOOL

I do have the habit of having bad dreams and everything, featuring the likes of a myriad of characters including ex-girlfriend(s), relatives I’m not very fond of, scary ghosts… even the cast of ‘Family Guy’ (Nah… I love that show!) But this particular bad dream I had about a month ago was somewhat different. To my utter disbelief, astonishment and downright terror, I dreamt that I was back to school!

Well, of course it’s a real common practice to term those dreadful days as ‘the best days of your lives’ by nearly everyone… but the truth lying skin-deep of the matter is that if you are someone who genuinely enjoyed school and is proud to proclaim so is either one of those annoying jocks that didn’t get the ‘Shut up, you suck!’ looks of the ‘normal people’, or you were one of those ‘famous cheerleader’ thingies ‘which’ hang around in groups pretending the rest of the school was invisible! Well, it could happen that you were one of the ‘dreamers’ or the ‘happy-go-lucky’ types who didn’t really care about ‘anything’. The classes were a portal for you to drift into your ‘Mills & Boons’, ‘Middle Earth’ or ‘Fifth Dimension’ elseworlds and it is therefore no surprise you find those carefree days the ‘best ones’ of your lives.

But you see, for the rest of us, those of us who like to term ourselves ‘normal’… but probably aren’t… NEVER enjoyed school! Well, maybe ‘never’ is too harsh a word but fact is, when we look back at those days, there is this feeling of ‘Oh! Those were some days…’ but would we give anything to return to those good ol’ days? Oh no! Hell no!

Getting up at a particular time of the day, brushing your teeth, going to the toilet (what about those constipated days? Won’t the guys and girls laugh if I spend a little extra time in the school toilet?), have breakfast (should I eat light? I so like that girl in my class… Wonder if she even notices me! She won’t till I lose some weight!), brushing the hair (Mom put so much oil in my hair last night… I simply can’t straighten it! My friends will laugh…), dressing for school: even when those are simple school uniforms, like in our part of the globe, you gotta take care of those dirty shoes which could land yourself in detention in no time; or that stupid tie that refuses to look like the one in that cool ad with that guy-in-the-suit and his blond bimbo! Life is so complicated…

And one of the most complicated parts of this immensely complicated life is the ‘friends’. Now, the definition of ‘friends’ change as we grow, but back in school, friend is anything you sit with, chat with, share your tiffin with, exchange notes with, gossip with, crack lewd jokes with… which basically constitutes more than half the class. And these ‘friends’ are what makes you feel so ‘incomplete’ and ‘weird’ day in and day out! Like that one time when I was 14 or something, I had been reading a comic book in class and one guy came up to me and said, ‘Dude, you ‘still’ read comics? Get a LIFE!’ I was too embarrassed to point out to the guy that ‘I haven’t taken up smoking like you have! The first thing I notice about a girl is NOT her boobs; and just for the record, I don’t get grades as low as yours!’ But then, in the hierarchical chain of things, he was somewhat (way) above me and that meant it was mandatory for him to demean the likes of ‘us’ once in a while!

But yeah sure, ALL the friends weren’t like that! And we do carry those ‘not-like-that friends’ forward later into our lives… resulting in that clichéd, partially true expression, ‘Friends in school are made for life…’ or was that expression for colleges… maybe for old-age homes… sorry, bad memory! Thing is, those ‘friends for lives’ are very few indeed, when you tally that figure with the number of ‘friends’ you had in school!

Tyrannical teachers… critical classmates… fickle friends… engulfing egos… I can’t deny the list becomes way longer as you grow up and leave school, but then you start to detach yourselves from those ‘things that don’t matter’ and concentrate primarily on matters considered more ‘pressing’. Like seriously, who gives a damn if the cutest girl in class ignores you in college? You go for other classes, other departments, hell even other colleges! But while in school, it’s like if ‘so-and-so’ doesn’t fall for me, I’m gonna die for sure!

Anyways, I think I have digressed long enough, now let’s return to my dream! To tell you the truth, this dream was pretty dull actually! It had me talking to some friends… attending some classes perhaps… nothing extraordinary or something that I should remember! I don’t even know why I called it a ‘bad dream’ in the first place coz I didn’t see any ghosts, scary teachers or ex-… oh well, maybe I did see an ‘unlit old flame’ or two! But in any case, it may not have been noteworthy, but it wasn’t a bad dream either… and the feeling I had the next morning was not one of regret or bitter taste that generally those K-serials have the knack of leaving. It was somewhat nostalgic! And for an hour or so, I was regretting going to college and wished I could dress up in that stupid (uniforms are basically stupid) maroon and weird-cream uniform, board a trademark hand-rickshaw and slowly make my way past the serene sights of Golf Gardens to my old school.

Yes, I am glad school life’s over… I like to move on in life. I know for a fact that I’ll be the least perturbed when my classmates in college indulge in bidding a tearful adieu a few months hence… even though I’m loving nearly every second of college life. But when we look back at it all, even with all the ups and downs, it’s probably better to remember the good things school brought. Those nice teachers, so different from the grumpy ones… those little games of ‘hangman’ (it’s a word-game, don’t get the wrong idea) or carom that we used to play bunking classes (I wasn’t much of a bunker… but you don’t need to know that!)… discussing about ‘women’ (yup, I shamelessly sugarcoated it!)… getting into friendly feuds… (sometimes) standing up for the ‘real’ friends… school taught us a lot!

But back to school??

Well, I won’t mind having that dream (nightmare) one more time!

But ONLY if it ends in the morning!

Signing Off,
Nostalgic, you say??
-Jagannath (Jesse)

Monday, June 22, 2009

Noteworthy News-Reactions (Jun 22, ’09)

#10 – The Department of Telecom is set to introduce a set of mobile etiquettes. The one etiquette that’s missing from the list: “It’s rude to tell people HOW to talk on the phone!”

#9 – India didn’t want to participate in World T20 in 2007. And we brought the Cup home. This time Pakistan, after losing a Group Stage match, said it wasn’t mandatory to perform well in T20. So in conclusion, “Foul mouth the format and the battle is won!”

#8 – Amartya Sen was quoted as saying, “Social Justice not industrialists’ main job!” Wow, if only passively quoting Marx could fetch ME a Nobel… Just to let you know, I’m ready to settle temporarily for an Honorary degree from Cambridge.

#7 – A News Daily wrote, while picturing Roger Federer’s upcoming Wimbledon romp: “… with the French Open monkey off his back…” Let me tell you, the only thing that’s momentarily off his back is Nadal, and once he gets back, we will see who’s the monkey in the circuit.

#6 – Sebastian Vettel won the British GP. He apparently “flew” through all those laps. Well, didn’t you know Red Bull gives you wings?

#5 – Katrina Kaif wants to visit ‘Kolkata’ to promote ‘New York’. Hopefully one day, we’ll see her promoting a film called ‘Kolkata’ in ‘New York’. But then, Katrina in a movie about Kolkata… I seriously hope her role will be that of a pretty little mannequin… and she'll indeed be perfect for the role... for once!

#4 - Saina Nehwal after her Indonesian Open win: “I am elated, excited and shocked as well!” Well, I’ll be shocked if you win other tournaments and don’t go the Sania Mirza way, young lady!

#3 – Law Minister Verappa Moily was quoted as saying “Foreign Lawyers won’t hurt” the Indian law system! I know what it’ll hurt, though: The wallets of Indian lawyers…

#2 – Has anyone else noticed this irony? “Lalgarh” literally means “Red Fort”: A symbol of Indian democracy and of course, the ‘red’ reminiscent of the Communist colors…

#1 – A glaring headline beside a male fashion designer’s photo read: “What to expect from a Menswear Maestro?” Umm… lemme guess… outfits that are obviously more suited for women??

[Don’t take anything seriously! They’re just for fun! Ciao…]