খুব কাছ থেকে দেখা দুটি চোখ...
লজ্জায় একটু নিচু, কিন্তু চাইবার লোভ সামলাতে পারে না।
কাজলের কালিমায় রাঙ্গা,
কোন কবির হার মেনে নেওয়া কবিত্বের কান্ডারি।
ঈষৎ ভিজে ঠোঁট-দুটিকে ঘিরে কত বছরের না-বলা সব কথকতা,
কোন পাগল বাউলের তালে তালে কথাগুলি চিরতরে গেছে হারিয়ে...
তার গ্রীবায়, কোন আকন্ঠ রাত্রে,
বসানো এক অনাদৃত চুমু,
হয়ত বা স্মৃতির দাগ হয়ে রয়ে যাবে সারাটা রাত, পরের দিন... সারা জীবন...
অনাদৃতের জায়গা নিতে পারবে না কোন পরিকল্পিত ঠোঁট,
হলই বা সেটা আমার...
হল বা সে আর কেউ...
ছন্দপতনের টানাপোড়েনের মাঝে কিছু বিপন্ন কবিতারা,
আসে আর যায়, তার সন্ধানে...
ভুলতে পারে না কবিতা-গুলি... কিছু স্মৃতি, কিছু শব্দ,
কিছু না বলে যাওয়া, অথচ ষ্পষ্ট শোনা কথা।
সন্মোহিত কবিতার শব্দগুলি, তোমার আমোঘ আবেশে
হারিয়ে যায় একরাশ এলোচুলের ফাঁকে...
(May 21, 2011)
No comments:
Post a Comment