Saturday, May 7, 2011

টুকরো কবিতারা...




ছাইফেলা নিঃশ্বাসে খাওয়া কিছু সিগারেট,
বাড়ি ফিরে মাথা ধরার সাতকাহন,
লুকিয়ে থাকা স্মৃতির কিছু অবুঝ কবিতা...
ঘুমের ওষুধ...
রাতশেষ... এখন বিশ্রাম...

(May 7, 2011)





চেষ্টা করলেই কি বেঁধে রাখা যায় কিছু?
তা সে হোক আপন মন বা অন্য কারও...
তা সে হোক সলতে দীপ বা চাঁদের আলো...
হোক না সে বুকভাঙ্গা পণ রাতের শিকল,
হোক বা সে তোমার মনের সব কোলাহল...

(May 7, 2011)





ত্রাসের কান্ডারি তুমি, রক্ত তোমার প্রাণ,
ধূলায় মিশায়েছ তব প্রাণহীন সন্মান...

(May 5, 2011)





অঝোড় ঝড়ো, দিবস-রাত্রি, শান্ত পথের পথিক...
নিঃশব্দ সে বজ্রনিনাদ, ক্লান্ত মনের প্রতিক।

(May 1, 2011)





তাকে দেখবার সে সাবলীল ক্ষণে,
মেঘে ঢাকা সূর্যের অতৃপ্ত আলো...
চোখ তুলে চাইবার সে গোপন মুহুর্ত,
মনে পড়ে তার মুক্ত কেশের স্রোতে...

(April 28, 2011)





রাত গভীরের স্বপ্নপাড়ে, উত্তাপ নিঃশ্বাসে...
অনন্ত যত স্বান্তনা মিছে, সব রয় পরবাসে...


(April 25, 2011)




ভোরের স্বপ্ন শেষের কালে একফোঁটা রোদ্দুর,
আবদার যত রাতভর কিছু মিছে নয়, শুধু দূর...

(April 25, 2011)

No comments: